শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

নিকলিতে পর্যটক নিখোঁজ, মেলেনি সন্ধান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে
জাহেরুর রহমান সাগর। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরে সৈয়দ জাহেরুর রহমান সাগর (৪৫) নামে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে জানা যায় তিনি নিখোঁজ।

শনিবার সন্ধ্যায় নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (১০ সেপ্টেম্বর) ঢাকা থেকে সাগরসহ ৫০/৫১ জনের একটি পর্যটক দল হাওর দেখতে আসেন। ওই দিন সন্ধ্যার দিকে রোদার পোড্ডা এলাকায় গাড়িতে ওঠার সময় তার নিখোঁজ হওয়ার বিষয়টি প্রকাশ পায়।

ধারণা করা হচ্ছে, হাওরের ভাতশালা থেকে ছাতিরচর এলাকা হয়ে আসার পথে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন সাগর। রাতে তাকে উদ্ধার করতে অভিযান চালানো হয়। তবে মধ্যরাতে ঝড়-বৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতা বন্ধ থাকে।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্ভাব্য ঘটনাস্থল ও ঘোরাউত্রা নদীতে তল্লাশি চালিয়েও তার সন্ধান মেলেনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com