শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে জলমহাল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫ হোসেনপুরে কাশফুলের শুভ্রতায় সেজেছে প্রকৃতি, ভিড় দর্শনার্থীদের হোসেনপুরে তরুণের মৃত্যু, মাদকাসক্তির অভিযোগ তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

সরকারি সফরে কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে
সরকারি সফরে কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে আগামীকাল (১১ সেপ্টেম্বর) রাত ১টা ৪০মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

যুক্তরাষ্ট্রের হাওয়াই এ অনুষ্ঠিতব্য ‘ইন্দো-প্যাসিফিক আর্মি চিফ্স কনফারেন্স (IPACC)-২০২১’ এ যোগদানের উদ্দেশ্যে মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউ গিনি ডিফেন্স ফোর্স এর যৌথ আয়োজনে এবছর IPACC অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৭ টি দেশের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এ বছরের IPACC এ ভবিষ্যৎ Operational Environment এর উপর আলোচনা হবে।

সম্মেলনে বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানদের সাথেও দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশ সমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

সফর শেষে আগামী ১৮ সেপ্টেম্বর তিনি দেশে প্রত্যাবর্তন করবেন।-আইএসপিআর

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com