শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে জলমহাল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫ হোসেনপুরে কাশফুলের শুভ্রতায় সেজেছে প্রকৃতি, ভিড় দর্শনার্থীদের হোসেনপুরে তরুণের মৃত্যু, মাদকাসক্তির অভিযোগ তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

ছাত্রকে বলাৎকার, মাদ্রাসার তিন শিক্ষক গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে
ছাত্রকে বলাৎকার, মাদ্রাসার তিন শিক্ষক গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। ওই শিক্ষককে পালাতে সহায়তা করার অভিযোগে মঙ্গলবার রাতে মাদ্রাসার অধ্যক্ষসহ তিন শিক্ষককে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শিক্ষকরা হলেন- উপজেলার চান্দহর ইউনিয়নের আলীনগর-ওয়াইজনগর মুহাম্মদিয়া মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মুফতি সাইফুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক মুফতি আবদুল আউয়াল ও ক্বারী সাইফুল ইসলাম।

অভিযুক্ত মাদ্রাসার শিক্ষকের নাম রমজান আলী। তার বাড়ি পাবনার বেড়া উপজেলার মানিকনগর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয় বছরের ওই ছাত্রকে প্রায়ই যৌন হয়রানি করে আসছিলেন রমজান আলী। তিনি মাদ্রাসাতেই একটি কক্ষে থাকতেন। গত ১১ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে ওই ছাত্রকে মাদ্রাসায় নিজ কক্ষে ডেকে নেন রমজান আলী। এরপর শিশুটিকে বলাৎকার করেন তিনি। ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে প্রাণনাশের হুমকি দেন। এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।

এ ঘটনার পর থেকে শিক্ষক রমজান আলী পলাতক রয়েছেন। বিষয়টি জানার পর মঙ্গরবার রাতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পায়। এ ঘটনায় এরপর রাতেই অধ্যক্ষকসহ তিন শিক্ষককে আটক করে থানায় আনা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির দাদি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষক রমজান আলীকে প্রধান করে থানায় মামলা করেছেন। এ ছাড়া অভিযুক্ত শিক্ষককে পালাতে সহযোগিতায় করায় গ্রেপ্তার তিনজনকেও আসামি করা হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, গ্রেপ্তার তিন আসামিকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com