শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে জলমহাল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫ হোসেনপুরে কাশফুলের শুভ্রতায় সেজেছে প্রকৃতি, ভিড় দর্শনার্থীদের হোসেনপুরে তরুণের মৃত্যু, মাদকাসক্তির অভিযোগ তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

জ্যাকেটের হাতার ভেতর লুকানো ছিল দুই কোটি টাকার স্বর্ণ!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
জ্যাকেটের হাতার ভেতর লুকানো ছিল দুই কোটি টাকার স্বর্ণ!

হুডি জ্যাকেটের হাতার ভেতর লুকিয়ে ২৫টি স্বর্ণের বার এনেছিলেন মোহাম্মদ রিপন নামের এক সৌদিপ্রবাসী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। সেই সঙ্গে স্বর্ণ বারগুলোও উদ্ধার করা হয়েছে, যার ওজন ২ কেজি ৯০০ গ্রাম। বারগুলোর বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর জানান, বুধবার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে তাকে আটক করা হয়।

সানোয়ারুল কবীর বলেন, ‌‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সৌদি এয়ারলাইনসের বিমান থেকে এক যাত্রীকে আটক করা হয়। ওই যাত্রীর হাতে থাকা হুডি জ্যাকেটের হাতা তল্লাশি করে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। ফ্লাইটটি রাত ১১টা ১২ মিনিটের দিকে বিমানবন্দরে অবতরণ করে। পাসপোর্ট অনুসারে আটক যাত্রীর নাম মোহাম্মদ রিপন। তার বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা করা হবে। সেই সঙ্গে তাকে থানায় হস্তান্তর করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com