রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফের চলচ্চিত্রে অভিনয় করবেন, লাইভে বললেন শাবনূর

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে
ফের চলচ্চিত্রে অভিনয় করবেন, লাইভে বললেন শাবনূর

ফের ছবিতে অভিনয় করবেন বলে জানালেন চিত্রনায়িকা কাজী নুপুর শাবনূর। আজ শুক্রবার বিকেলে ফেসবুকে লাইভে এসে এ কথা জানান।

নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। সিডনিতে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ বসবাস করেন তিনি। অনেক দিন নতুন সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তার আবেদন যেন আগের মতোই।

ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সম্প্রতি শাবনূর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। ফেসবুকে চালু করেছেন পেইজ। সেই পেজ থেকে শুক্রবার বিকেলে লাইভে আসেন শাবনূর।

প্রথমে শাবনূর বলেন তিনি খুবই এক্সাইডেট। পরে বলেন, সবার সঙ্গে যোগাযোগ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখন থেকে আমি আপনাদের সঙ্গেই থাকবো।

লাইভে ভক্তদের এক প্রশ্নে শাবনূর বলেন, আমরা ব্যক্তিগতভাবে সবাই খুবই দুঃখি। আমি চাই মানুষদের বিনোদন দিতে। আমি এখনো কাজ করতে চাই। আমাকে নিয়ে যদি তেমন গল্পের ছবি যদি বানাতে চান,আমার মতো করে গল্প বলতে চান তাহলে অবশ্যই আমি সেসব ছবিতে অভিনয় করবো।

শাবনূর ভক্তদের এক এক করে প্রশ্ন পড়েন এবং উত্তর দিতে থাকেন। প্রায় আধঘণ্টাব্যাপী লাইভে শাবনূরের নিকট সময়টা বেশ উপভোগ্য ছিল। সময় পেলে প্রতি শুক্রবারেই একই সময়ে লাইভে আসার চেষ্টা করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com