শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে জলমহাল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫ হোসেনপুরে কাশফুলের শুভ্রতায় সেজেছে প্রকৃতি, ভিড় দর্শনার্থীদের হোসেনপুরে তরুণের মৃত্যু, মাদকাসক্তির অভিযোগ তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

মুফতি কাজী ইব্রাহীম আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১ বার পড়া হয়েছে
মুফতি কাজী ইব্রাহীম আটক

জিজ্ঞাসাবাদের জন্য মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার পর ডিবির একটি বিশেষ দল মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে মুফতি কাজী ইব্রাহীমকে আটক করে। তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মুফতি ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলেন বলে অভিযোগ আছে। সেগুলো যাচাই করতে আমার তাকে জিজ্ঞাসাবাদ করছি।’

ঠিক কী কারণে তাকে ডিবি পুলিশ আটক করেছে জানতে চাইলে হাফিজ আক্তার বলেন, জিজ্ঞাসাবাদ শেষে পরে আপনাদের জানানো হবে।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, মুফতি ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন। যা নিয়ে আলোচনা-সমালোচনা, বিতর্ক হচ্ছে। সেসব বিষয় যাচাই-বাছাই করতে তাকে আজ ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, মুফতি কাজী ইব্রাহীম করোনাভাইরাসের টিকা আবিষ্কারের সূত্র দেওয়া থেকে শুরু করে বিজ্ঞানসহ নানা বিষয়ে ওয়াজ করেছেন। তবে কাজী ইব্রাহিম বিবিসির সঙ্গে আলাপকালে তার বক্তব্যের সমর্থনের বিভিন্ন যুক্তি দিয়েছেন। এ ধরনের বক্তব্যের ভিত্তি সম্পর্কে জানতে চাইলে মুফতি ইব্রাহীম এই সূত্রের বিষয়ে একজন প্রবাসীর স্বপ্ন দেখার কথা তুলে ধরেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com