বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

রিং আইডি’র অন্যতম এজেন্ট রেদোয়ান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৫৫ বার পড়া হয়েছে
রিং আইডি’র অন্যতম এজেন্ট রেদোয়ান গ্রেফতার

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডির অন্যতম এজেন্ট মো. রেদোয়ান রহমানকে (২২) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১১ অক্টোবর) সকালে সিআইডির প্রধান কার্যালয় অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শ কামরুল হাসান এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘আইডি খোলার নাম করে এবং আয়ের নানান প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. রেদেয়ানকে রবিবার বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ২০১৮ সাল থেকে রিং আইডিকে ইউজার হিসেবে কাজ শুরু করে। গত ৭-৮ মাস পূর্বে রিং আইডিতে এজেন্ট হিসেবে নিয়োগ পান। এই সময়ের মধ্যে তিনি প্রায় ছয়শতাধিক মানুষের কাছে আইডি বিক্রি করে প্রায় ১ কোটি টাকা আত্মসাৎ করেছে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, প্রতিটি সিলভার আইডি ১২ হাজার, গোল্ড আইডি ২২ হাজার, প্রবাসী গোল্ড আইডি ২৫ হাজার, প্রবাসী প্লাটিনাম আইডি ৫০ হাজার টাকা বিক্রি করতেন।’

বিভিন্ন বিতর্কিত ই-কমার্সের মতো এই প্রতিষ্ঠানটিও অস্বাভাবিক মূল্যছাড়ে পণ্য বিক্রি করতো। তারা ই-ওয়ালেটের মাধ্যমে পণ্য কেনাবেচা করে মানুষের সঙ্গে প্রতারণা করতো বলেও জানিয়েছে সিআইডি। গত ১ অক্টোবর প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানিলন্ডারিং ও প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলা তদন্তাধীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com