মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

পায়ুপথ থেকে বের হলো প্রায় ২৫ হাজার ডলার, ১০ হাজার সৌদি রিয়াল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে
পায়ুপথ থেকে বের হলো প্রায় ২৫ হাজার ডলার, ১০ হাজার সৌদি রিয়াল

পায়ুপথ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় বের করে আনা হলো ২৪ হাজারেরও বেশি ডলার এবং ১০ হাজার সৌদি রিয়াল। রাজধানীর গাবতলী এলাকায় শুক্রবার (১৪ জানুয়ারি) অভিযান পরিচালনা করে বৈদেশিক মুদ্রা পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করার পর তাদের পায়ুপথ থেকে এসব বৈদেশিক মুদ্রা বের করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. জসীম, ইমন মখদম, আবুল বাশার ও মো. মাঈনুল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, পায়ুপথে এসব ডলার ও রিয়াল তারা ভারত থেকে বহন করে এনেছিল।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, হানিফ পরিবহনের একটি বাসে চুয়াডাঙ্গার দর্শনা থেকে সন্ধ্যায় ঢাকায় আসেন তারা। গোপন খবরের ভিত্তিতে গাবতলী এলাকাতেই তাদের আটক করা হয়।

তিনি বলেন, প্রথমে অস্বীকার করলেও পরে জেরার মুখে তারা মুদ্রা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে বিশেষ ব্যবস্থায় তাদের পায়ুপথ থেকে পলিথিনে মোড়ানো ডলার ও রিয়াল বের করে আনা হয়। তাদের কাছে ১০০ ডলারের ২৪৮টি এবং ৫০০ রিয়ালের ২০টি নোট ছিল। বাংলাদেশি মুদ্রায় এগুলো ২৩ লাখ ৫৯ হাজার টাকার সমান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com