রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

উর্বশীর ৪৫ কোটি টাকা দামের পোশাকে এমন কী আছে

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
উর্বশীর ৪৫ কোটি টাকা দামের পোশাকে এমন কী আছে

ফ্যাশন দুনিয়ায় নিজের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন উর্বশী রাউতেলা। আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে আলোচনার টেবিলে থাকছেন নিয়মিত। সবচেয়ে কম বয়সে মিস ওয়ার্ল্ডের বিচারক হয়ে তাক লাগিয়েছেন। এবার দুবাইয়ের আরব ফ্যাশন উইকে অংশ নিয়েও চমকে দিলেন সবাইকে।

উর্বশী প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি আরব ফ্যাশন উইকে দুইবার অংশ নিয়েছেন। তবে খবরের শিরোনামে উঠে এসেছে তার গায়ের পোশাক। সোনালী রঙের সেই পোশাকের দাম শুনলে যে কেউ চমকে যাবেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, উর্বশীর এই পোশাকের দাম ৪০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ৪৫ কোটি টাকার বেশি! হাই থাই স্লিট গাউনটিতে রয়েছে স্বর্ণ ও হীরার মিশ্রণ। চোখ ধাঁধানো পোশাকটির ডিজাইন করেছেন ফেরনে ওয়ান আমান্তল। তিনি এর আগে বিশ্বজয়ী গায়িকা জেনিফার লোপেজের পোশাকও ডিজাইন করেছিলেন।

অবিশ্বাস্য দামের এই পোশাক পরা ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উর্বশী। সেগুলোতে লাখ লাখ অনুসারী ভালোবাসা জানিয়েছেন তার প্রতি। সুদর্শনা এই নায়িকার শরীরে সোনালী গাউনটি যেন একটু বেশিই ঝলমল করছে।

উর্বশী রাউতেলা মিস ইউনিভার্স ইন্ডিয়া হয়েছিলেন ২০১৫ সালে। তবে এর আগে ২০১৩ সালেই বলিউডে অভিষেক হয় তার। তার প্রথম সিনেমা ছিল ‘সিং সাব দ্য গ্রেট’। অবশ্য তিনি আলোচনায় আসেন ২০১৬ সালের ‘সানাম রে’ সিনেমার মাধ্যমে।

বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও নায়িকা হিসেবে সাফল্য পাননি উর্বশী। তাই ফ্যাশন জগতেই ব্যস্ত হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com