রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিল্পী সমিতি থেকে পদত্যাগ করলেন রোজিনা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
শিল্পী সমিতি থেকে পদত্যাগ করলেন রোজিনা

ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরি সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন চিত্রনায়িকা রোজিনা। ঢাকাই সিনেমার কিংবদন্তি এই অভিনেত্রী বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর এই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রোজিনা নিজেই।

তিনি বলেন, আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তাই সমিতিতে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। এজন্য পদত্যাগপত্র জমা দিতে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সমিতিতে যাই। তবে কাউকে না পেয়ে পরে সমিতিতে মেইল করে পদত্যাগপত্র পাঠিয়েছি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদে নির্বাচনে অভিনেত্রী রোজিনা মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরি কমিটিতে নির্বাচন করেন। তিনি ১৮৫ ভোট পেয়ে জয়ী হন।

ব্যক্তিগত কারণের কথা বললেও নিজের ভেতরে কোনো চাপা ক্ষোভ থেকে পদত্যাগ করেছেন কি না? এমন প্রশ্নের জবাবে রোজিনা বলেন, কারও প্রতি ক্ষোভ থেকে পদত্যাগ করিনি। আমি ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। বিষয়টি আমি ইলিয়াস কাঞ্চনকেও বুঝিয়ে বলেছি।

এদিকে রোজিনা বর্তমানে সিনেমা পরিচালনা নিয়ে ব্যস্ত রয়েছেন। প্রথমবার তিনি নির্মাণ করছেন ‘ফিরে দেখা’ নামের সিনেমা। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার শুটিংয়ের পর ও কারিগরি অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান রোজিনা।

এ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন রোজিনা নিজেও। এছাড়াও ‘ফিরে দেখা’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, নিরব, স্পর্শিয়া প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com