শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

ইউক্রেন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে
ইউক্রেন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে

ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের প্রতিবেশী দেশ পোল্যান্ডে ঢোকার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পোল্যান্ড হয়ে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে পোল্যান্ড দূতাবাস যোগাযোগ রাখছে। ইতোমধ্যে দূতাবাস একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে। সেখানে আড়াইশ’ ইউক্রেন প্রবাসী বাংলাদেশি যুক্ত হয়েছেন। আমরা ধারণা করছি, দেশটিতে ৫০০ বাংলাদেশি থাকতে পারেন।

প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেনের প্রবাসীদের পোল্যান্ড আসার জন্য আমরা ব্যবস্থা করছি। পোল্যান্ড যেন তাদের অন অ্যারাইভাল ভিসা দেয়, আমরা সেটা অনুরোধ করেছি। পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য দুই সপ্তাহের ভিসা দেওয়া হতে পারে। তারপর পোল্যান্ড থেকে আমরা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে নিয়ে আসবো। ইতোমধ্যে এ বিষয়ে সিভিল এভিয়েশনের সঙ্গে কথা বলেছি।

শাহরিয়ার আলম আরও বলেন, ইউক্রেন থেকে পোল্যান্ডে বাংলাদেশিদের নিজ উদ্যোগে আসতে হবে। তারা যেন অন অ্যারাইভাল ভিসা পান, আমরা তার ব্যবস্থা করবো। পোল্যান্ডে দুই সপ্তাহ অবস্থানের জন্য আমরা সব ধরনের সহযোগিতাও দেব।

বৃহস্পতিবার রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু করেছে রুশ সেনাবাহিনী। ইতোমধ্যে রাশিয়া আক্রমণে বেশকয়েকজন ইউক্রেনীয় নাগরিকের হতাহতের খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com