রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রণবীর-আলিয়া এখন স্বামী-স্ত্রী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
রণবীর-আলিয়া এখন স্বামী-স্ত্রী

লগ্ন অনুযায়ী বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ৩.৩০ মিনিটে শুরু হয় রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান। কড়া নিরাপত্তার মধ্যেই সাত পাকে বাঁধা পড়লেন তারা। বছর চারেক প্রেমের পর একে-অপরের গলায় মালা দেওয়ার মধ্য দিয়ে ‘মিস্টার অ্যান্ড মিসেস কাপুর’ হলেন রণবীর-আলিয়া।

জানা যায়, আলিয়া ও রণবীরের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মুম্বাইয়ের কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তে হয় বিয়ের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, করিনা কাপুর, করিশমা কাপুর, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা।

রণবীরের চাচা রণধীর কাপুর বলেন, আজ আমাদের পরিবারের একটা বড় দিন। চিন্টুকে (ঋষি কাপুর, রণবীরের বাবা) প্রতিদিন মিস করি। তবে আজকে একটু বেশিই মিস করছি। কিন্তু কী আর করা যাবে, জীবন তো তার নিয়মেই চলতে থাকে। তবে রণবীর-আলিয়া নতুন জীবন শুরু করছে দেখে ভালো লাগছে। চিন্টু এই দিনটা দেখে যেতে পারলে ভালো হত।

বাড়ির ভিতরে বিয়ের আয়োজন হলেও, বাইরে ছবির জন্য অপেক্ষা করা পাপারাৎজি ও সংবাদকর্মীদের জন্য মিষ্টির বক্স দেওয়া হয়েছে। খুব কম সংখ্যক মানুষের উপস্থিতিতেই হয়েছে এই বিয়ে।

‘বাস্তু’র বাইরে এদিন সকাল থেকেই ছিল কড়া পাহাড়া। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সঙ্গে পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছিল সেখানে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com