সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ

পুলিশের সহায়তায় হারানো মোবাইল ফিরে পেলেন ৪০ জন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
পুলিশের সহায়তায় হারানো মোবাইল ফিরে পেলেন ৪০ জন

সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় ৪০টি হারানো মোবাইল ফোন ফিরে পেয়েছে প্রকৃত মালিকেরা। একই সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের ম্যাধমে খোয়া যাওয়া ৪৯ হাজার ৬০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশের এই বিশেষায়িত উইংটি।

অনুষ্ঠানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কনক কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মেবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, ডিআইওয়ান রেজাউল ইসলাম রেজা, জেলা গোয়েন্দা শাখার ওসি বাবুল আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা জেলা পুলিশ ইতোমধ্যে দেড় কোটি টাকার বেশি মূল্যের মোবাইল ফোন এবং বিকাশে প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত বিপুল অংকের টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে সক্ষম হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com