সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

ঈদের দিন যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে
ঈদের দিন যেসব এলাকায় গ্যাস থাকবে না

সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য ঈদের দিনগত রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

জিটিসিএল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে, ওই দিন সাভার ও ঢাকায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশন, শিল্প কলকারখানা এবং আবাসিক ভবনে গ্যাস সরবরাহ বিঘ্ন হতে পারে।

ধনুয়া-সাভার পাইপলাইনে বাল্ব প্রতিস্থাপন কাজের সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন আ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অধিভুক্ত সাভার ও ঢাকায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশন, শিল্প ককারখানা এবং আবাসিক ভবনে গ্যাস সরবরাহ বিঘ্ন হতে পারে।

এছাড়া পাইপলাইন রক্ষণাবেক্ষণ-প্রতিস্থাপন কাজের সময় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এবং সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল) এলাকাতে থাকা বিদ্যুৎকেন্দ্র, শিল্প কারখানা, সিএনজি স্টেশন এবং আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহে বিঘ্ন হতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য জিটিসিএল-এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com