সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

পার্কে রোলার কোস্টার থেকে পড়ে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে
পার্কে রোলার কোস্টার থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর শ্যামপুর এলাকায় ইকোপার্কে রোলার কোস্টার থেকে (বৈদ্যুতিক নগরদোলা) থেকে পড়ে রাব্বী (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ মে) দুপুর ১টার দিকে এ দুঘটনা ঘটে। মুমুর্ষ অবস্থায় ওই স্কুলছাত্রকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত রাব্বীর ভাগিনা মো. সাইফ জানায়, তাদের বাসা গেন্ডারিয়া কাঠবাগিচা এলাকায়। রাব্বী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণিতে পড়তো। দুই ভাই এক বোনেরর মধ্যে ছোট রাব্বী।

সাইফ আরও জানায়, ঈদের আনন্দ করতে রাব্বীসহ একই এলাকার পাঁচজন মিলে শ্যামপুরের ইকোপার্কে ঘুরতে আসে। সেখানে রোলার কোস্টারে উঠে তারা। সেখান থেকে হঠাৎ নিচে পড়ে গিয়ে রাব্বী গুরুতর আহত হয়। পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাব্বীর মৃত্যুর খবর পেয়ে তার বাবা-মা ওই হাসপাতালে এসেছেন।

রাব্বীর বাবা জনু মিয়া জানান, গেন্ডারিয়া তাদের স্থানীয় বাড়ি। ঈদের আনন্দে রাব্বী কয়েকজনের সঙ্গে ঘুরতে বের হয়। পড়ে পার্কের একটি রাইডার থেকে নিচে পড়ে যায়। খবর পেয়ে হাসপাতালে এসে রাব্বীর মরদেহ দেখতে পান তারা।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com