সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

হাতিরঝিলে বাসা থেকে স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকার মালামাল চুরি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৪ মে, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
হাতিরঝিলে বাসা থেকে স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকার মালামাল চুরি

রাজধানীর হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্টের একটি বাসার জানালার গ্রিল কেটে সাড়ে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (০৩ মে) দিনগত রাতে ওই বাসায় এই চুরির ঘটনা ঘটে। পরে বুধবার (০৪ মে) সকালে পুলিশকে বিষয়টি জানানো হয়।

বুধবার (০৪ মে) দুপুরে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বাংলানিউজকে চুরির এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার সকালে হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্টের একটি বাসায় চুরি অভিযোগ পাই। বাসা থেকে স্বর্ণালঙ্কারসহ দামি মালামাল চুরি করে নেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়। আমরা মাত্র বাসাটিতে এসেছি, অভিযোগের সকল তথ্য আমরা যাচাই করে দেখছি।

উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বলেন, বাসার মালিককে আমরা মামলার জন্য অনুরোধ করেছি। তিনি হয়তো একটি চুরির মামলা করবেন।

মৌখিক অভিযোগে আমরা জানতে পেরেছি, স্বর্ণালঙ্কারের মধ্যে ছিল গলার হাড়, হাতের চুরি, নেকলেস ও টিকলি। এছাড়া দুইটি ক্যামেরা, দুইটি হার্ডডিক্সসহ নগদ চার লাখ টাকা চুরি হয়েছে।

ওই বাসায় বরিশালের আঞ্চলিক সংবাদপত্র দক্ষিণের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট আবরার হোসেন তার পরিবারসহ ভাড়া থাকেন। এবার ঈদের ছুটিতে তিনি তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি বরিশালে যান। এ সময় আবরারের বাবা ঐ পত্রিকার প্রধান সম্পাদক আলম রায়হান বাসায় ছিলেন।

তিনি বলেন, রাতে ফ্ল্যাটের ডাইনিংয়ের পাশের কক্ষে আলম রায়হান শুয়ে ছিলেন। বাসার মাস্টারবেড রুমে মূলত চুরির ঘটনাটি ঘটেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com