মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

বাজেট অধিবেশন শুরু হচ্ছে রোববার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে
বাজেট অধিবেশন শুরু হচ্ছে রোববার

রোববার (৫জুন) শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এটি একাদশ জাতীয় সংসদের চতুর্থ বাজেট অবিবেশন। এই অধিবেশনে আগামী ৯ জুন ২০২২-২০০২৩ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

রোববার বিকেল ৫টায় শুরু হওয়া সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এবারের অধিবেশনও করোনা স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৮ জুন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারের এর আগের দুটি অর্থ বছরের বাজেট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেই দেওয়া হয়। সঙ্গত কারণেই ওই দুটি বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করা হয়েছিল (মাঝে মাঝে বিরতি দিয়ে অধিবেশনের কাজ চালানো হয়)। এবার কোভিড-১৯ পরিস্থিতি প্রায় স্বাভাবিক পর্যায়ে এলেও স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। যেহেতু এই ভাইরাসের সংক্রমণ এখনও শেষ হয়ে যায়নি বলে সংসদ সচিবালয় সংশ্লিষ্টরা জানান।

আগামী ৯ জুন অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপনের পর নিয়ম অনুযায়ী প্রস্তাবিত বাজেটের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন। এরপর আগামী ৩০ জুন প্রস্তাবিত বাজেট পাস হবে বলে জানা গেছে। বাজেট ছাড়াও এই অধিবেশনে কিছু গুরুত্বপূর্ণ বিল উপস্থাপন এবং এর আগে উপস্থাপিত কিছু বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com