মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

মিরপুরে বিজিবির বাস ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
মিরপুরে বিজিবির বাস ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে চলা বিক্ষোভে রাজধানীর মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বাস ভাঙচুর করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের দুটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।

এ বিষয়ে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদ জানান, সকাল থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন। দুপুরের পর আরও কিছু কারখানার শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিকেলে অবরোধ শেষে যাওয়ার সময় তারা বিজিবির একটি খালি বাসে ভাঙচুর চালায় ও পুলিশের দুটি মোটরসাইকেলে আগুন দেয়।

তবে ভাঙচুরের সময় বাসে বিজিবির কোনো সদস্য ছিলেন না। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বিক্ষোভ থেকে সহিংসতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বিকেল ৩টার পর থেকে রাস্তা অবরোধ করে অবস্থান নেন মৌসুমী গার্মেন্টস, তামান্না গার্মেন্টস, হামিমসহ আরও কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় নিজেদের বেতন-ভাতা বাড়ানোর দাবি জানান তারা। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com