মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

বন্ধুকে আগুন দেখাতে গিয়ে নিজেই হলেন লাশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
বন্ধুকে আগুন দেখাতে গিয়ে নিজেই হলেন লাশ

ডিউটি শেষ হয়েছে সেই চারটায়। কিন্তু আগুন দেখতে রয়ে গেছেন ডিপোতে। বন্ধুকে আগুনের ভয়াবহতা দেখাতে দিয়েছেন ভিডিও কল। হঠাৎ বিস্ফোরণে না ফেরার দেশে আফজাল।এভাবেই ঘটনার বর্ণনা করছিলেন আফজালের বন্ধু আকাশ।

তিনি বলেন, আনুমানিক ১০টার দিকে আমাকে ইমোতে ফোন দেয়। বলে, দেখ আগুন জ্বলছে। প্রায় দশ মিনিট ধরে কথা হয় তার সঙ্গে। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনা যায়। এরপরই আর তার শব্দ পাওয়া যায়নি। বেশ কয়েকবার ফোন দিয়েও কোনো সাড়া মিলেনি। রোববার সকাল থেকে খোঁজাখুঁজির কিছুক্ষণ আগে তার পরনের জামা দেখে শনাক্ত করা হয়।

পরিবার তিন ভাইয়ের মধ্যে সবার ছোট আফজাল প্রায় দুই বছর ধরে কন্টেইনার ওয়েল্ডিংয়ের কাজ করছেন এ প্রতিষ্ঠানে। তাঁর বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। প্রতিদিন কাজ শেষে বাড়িতে চলে যান তিনি।

আফজালের মেজ ভাই সজল বলেন, শনিবার থেকে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাচ্ছিলাম না। নগরের সব জায়গায় খোঁজ নিয়েছি। পরে মর্গে এসে মরদেহের সন্ধান মিলেছে।

তিনি বলেন, আমার ভাইকে এভাবে হারবো কখনো ভাবিনি। তার চেহারা চেনা যাচ্ছে না। পরনের জামা দেখে চিহ্নিত করা হয়েছে।

এদিকে, এখনো নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পেতে হাসপাতালের ভিড় করছেন স্বজনরা।  কান্নায় ভারি হয়ে এসেছে হাসপাতালের বাতাস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com