মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

সীতাকুণ্ডে আগুন: নিহতদের ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নোটিশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে
সীতাকুণ্ডে আগুন: নিহতদের ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নোটিশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুনে নিহত প্রত্যেকের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আহত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, শিল্প সচিব, বাণিজ্য সচিব, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রামের জেলা প্রশাসক, স্মার্ট গ্রুপের চেয়ারম্যান ও এমডি, বিএম কনটেইনার বিডি লিমিটেডের এমডি বরাবরে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে ঘটনা তদন্তে বিচারিক অনুসন্ধান কমিটি করতে বলা হয়েছে। যার নেতৃত্বে থাকবেন হাইকোর্ট বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। এছাড়া কমিটিতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের রাখতে বলা হয়েছে।

তিন দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এর আগে শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বিএম কনটেইনার বিডি লিমিটেডের ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে। ভয়াবহ এ আগুন নেভানো ও উদ্ধার কাজে ছিলেন ফায়ার সার্ভিস, সেনাবাহিনীসহ বিভিন্ন দপ্তরের কর্মীরা।

বুধবার (৮ জুন) পর্যন্ত ফায়ার সার্ভিসের নয় কর্মীসহ ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে দুই শতাধিক মানুষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com