মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

সিলেটে পানিতে বিদ্যুতায়িত হয়ে স্বেচ্ছাসেবকের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে
সিলেটে পানিতে বিদ্যুতায়িত হয়ে স্বেচ্ছাসেবকের মৃত্যু

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন সামাজিক সংগঠন টিম ৭১-এর সদস্য টিটু চৌধুরী।  

শনিবার (১৮ জুন) দুপুরে সিলেট নগরের শাপলাবাগে নিজ বাসার সামনে পানির নিচে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

টিম ৭১- এর সদস্য ইয়াসির আরাফাত রুবেল তার ফেসবুকে লিখেছেন ‌‘আহারে! টিটু চৌধুরীর নিজ উপজেলা শাল্লায় যাওয়ার কথা ছিল আজকে- টিম ৭১ এর। টিম হয়তো পৌঁছে গেছে। ঘরে ঘরে পৌঁছে যাবে ত্রাণসামগ্রী। উদ্ধার কাজ চলবে আনাচে-কানাচেতে। শুধু শূন্যতা টিটু চৌধুরীর সার্বিক নির্দেশনার। হে মহান প্রভু-টিটু ভাইকে উত্তম প্রতিদান দিন। ’

টিটুর পরিবারের বরাত দিয়ে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, শাপলাবাগে টিটুর বাসা পানিতে তলিয়ে গেছে। শনিবার দুপুর ১২টার দিকে তিনি বাসার সামনের সড়কে আসেন। এ সময় পানিতে ছিঁড়ে পরা একটি বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন টিটু। সঙ্গে সঙ্গেই সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, অনেক জায়গায়ই বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে। খবর পাওয়ামাত্র আমরা তা মেরামত করছি। কিন্তু পানির কারণে অনেক জায়গায় তার ছেঁড়ার বিষয়টি বোঝা যাচ্ছে না। এ অবস্থায় সবাইকে সতর্কভাবে চলাচল করতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com