রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যিনি আমার বাবা, তিনিই আমার মা : দীঘি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
যিনি আমার বাবা, তিনিই আমার মা : দীঘি

আজ ১৯ জুন বাবা দিবস উপলক্ষে চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদীন দীঘি তার বাবা অভিনেতা সুব্রতকে নিয়ে এক স্বাক্ষাৎকার দিয়েছেন। দীঘির সঙ্গে আলাপের প্রধান অংশটুকু পাঠকদের জন্য তুলে ধরা হলো :

আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড। তার সঙ্গে যে কোন সময় যে কোন কিছু আমি অনায়াসে শেয়ার করতে পারি। বাবা মেয়ের এমন সম্পর্ক দুর্লভ। কারণ সন্তানরা বাবাদের একটু ভয় পায়। আমার পরিচিত অনেক ছেলেমেয়ে আছে, যারা বাবাদের ভিতর থেকে ভয় পায়। সামনেও কম যায়। কিন্তু আমার ব্যাপারটা ঠিক উল্টো। উনি আমার সবচেয়ে আপন বন্ধু।

বাবার তার জীবন আমার জন্য বিসর্জন দিয়েছেন। মা অসুস্থ হওয়ার পর থেকে বাবা সবসময় মাকে টেককেয়ার করতেন। তখন ক্লাস ওয়ানে পড়ি। আমাকে স্কুলে আনা নেয়া, ভাইয়াকে দেখাশোনাসহ মায়ের হাসপাতালে চিকিৎসা, নিজের শুটিং সবকিছু তিনি একাই সামাল দিয়েছেন। মা চলে যাওয়ার পর বাবা মায়ের অনুপস্থিতি একটি বারও বুঝতে দেননি।

তাই যিনি আমার বাবা, তিনিই আমার মা। এখনও মনে পড়ে মা হাসপাতালে থাকাকালীন উনি আমাকে ঘুম থেকে তুলে তৈরি করে টিফিন বানিয়ে স্কুলে নিয়ে যেতেন। আমার চুল বেঁধে দিতেন। মাঝেমাঝে আমাকে নিয়ে শুটিংয়ে যেতেন, বেড়াতে নিয়ে যেতেন। মা অসুস্থ পরার থেকে শুয়ে থাকা ছাড়া কিছু করতে পারতেন না। যখন থেকে বুঝতে শিখেছি দেখেছি বাবা কতটা তৎপর ছিলেন।

অনেক সুযোগ থাকলেও বাবা আমাদের ভালো ভবিষ্যতের কথা ভেবে কখনই নিজের চিন্তা করেন নাই। বরং আমাদের ভালোটা বেশি ভেবেছেন। এজন্য আমি মনে করি, আমার ও আমার ভাইয়ের জন্য বাবা তার নিজের জীবন বিসর্জন দিয়েছেন। আমার জীবনের সব দায়িত্ব বাবার। বাবা হিসেবে আমার বাবার ভালো গুণগুলো বলে শেষ করতে পারবো না।

তবে যেটা সবচেয়ে বেশি আমি ফিল করি সেটা হচ্ছে বাবা দায়িত্ববান। শুধু আমি নই, যে কেউ যদি তাকে কিছু করতে বলেন, বাবা তার সামর্থ্যের মধ্যে থাকলে সেটা দায়িত্ব নিয়ে করে দেন। যতক্ষণ শেষ না হয় লেগে থাকে। আমরা দুটি ভাই বোন। বাবা হিসেবে উনি আমাদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এটা বাবা হিসেবে আমি বলবো তার মহৎ গুণ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com