মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

প্রথমবার পদ্মা সেতু পাড়ি দেওয়ার উচ্ছ্বাস

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে
প্রথমবার পদ্মা সেতু পাড়ি দেওয়ার উচ্ছ্বাস

এতদিন যারা প্রমত্তা পদ্মা পাড়ি দিয়েছেন নৌকা, লঞ্চ বা স্পিডবোটে করে; তাদের মনে ছিল আতঙ্ক ও জীবনের ঝুঁকি। রোববার (২৬ জুন) নতুন দিনের সূচনা করলেন তারা। সেতু দিয়ে প্রথমবার পদ্মা পার হয়েছেন তাদের অনেকেই, প্রকাশ করেছেন উচ্ছ্বাস।

শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার সকাল ৬টা থেকে তা যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেতু পাড়ি দিতে ভিড় লেগে যায় টোল প্লাজার দুই প্রান্তে।

নতুন সেতুতে পদ্মা পার হয়ে সময় বেঁচেছে। অল্প সময়ে পদ্মা পার হয়েও খুশি সবাই। সাইফুল ইসলাম নামে এক যাত্রী জানান, তিনি মাদারীপুর থেকে ঢাকা এসেছেন মাত্র এক ঘণ্টা ৪০ মিনিটে। গ্রামের বাড়ি থেকে সরাসরি অফিস করার প্রথম দিন তার। তাই উচ্ছ্বাসও বেশি।

প্রথম দিন সেতুতে উঠে বেড়াতে চাওয়াদের মধ্যে একজন আব্দুল্লাহ হাসান। সকালে মোটরসাইকেলে করে ঢাকা থেকে নদীর ওপারে গেছেন। ফেসবুকে লেখেন- পদ্মা ব্রিজের টোল প্লাজা থেকে প্রায় ৩ কিলোমিটার জ্যাম। মূলত অতিরিক্ত গাড়ির চাপ। বাম লেন ধরে আর বাইক থাকাতে সময় লাগেনি। আলহামদুলিল্লাহ্‌।

পদ্মা সেতু যেতে বঙ্গবন্ধু সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কর্মকর্তা বাহারুল সোহাগ যানজটের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকালের দিকে টোল প্লাজার সামনে ভিড় ছিল। কিছু সময় পর সেটি কেটে যায়।

তিনি আরও জানান, সকালের দিকে অনেকেই ঘুরতে বেরিয়েছিলেন। তাদের মধ্যে মোটরসাইকেলের সংখ্যা বেশি ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com