মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

পদ্মা সেতুতে গাড়ি পার্কিং করায় জরিমানা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
পদ্মা সেতুতে গাড়ি পার্কিং করায় জরিমানা

স্বপ্নের পদ্মা সেতুতে অবৈধ পার্কিং করার অপরাধে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে প্রাইভেটকার চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর দেড়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর প্রাইভেটকার চালক ফখরুল আলমকে ১ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কুমিল্লা থেকে প্রাইভেটকারযোগে চালক ও আরও ৫ যুবক পদ্মা সেতু দেখতে আসেন। মাওয়া টোল প্লাজায় টোল আদায় করে সেতুর উপর ওঠেন তারা। মাঝ সেতুতে প্রাইভেটকার থামিয়ে সেলফি তুলছিলেন।

পদ্মা সেতুতে গাড়ি পার্কিং অবৈধ, তাই প্রাইভেটকার চালককে জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পদ্মা সেতুতে গাড়ি পার্কিং না করায় তাকে সতর্ক করে দেওয়া হয়।

আশরাফুল কবির জানান, কুমিল্লা থেকে প্রাইভেটকারে করে তারা পদ্মা সেতু দেখতে আসেন। এরপর মাওয়া টোল প্লাজায় টোল দিয়ে সেতুতে ওঠেন। মাঝ সেতুতে প্রাইভেটকার থামিয়ে সেলফি তুলছিলেন তারা। ওই ব্যক্তিরা ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে স্বীকার করলে তাদের ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, কেউ যাতে সরকারি বিধিনিষেধ অমান্য না করতে পারেন সে জন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com