রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এসআই নিয়োগের ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ৮৭৫ জন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে
এসআই নিয়োগের ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ৮৭৫ জন

পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ২০২১ এর এই নিয়োগ পরীক্ষায় লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৫৫০ জন প্রার্থীর মধ্য থেকে জাতীয় মেধার ভিত্তিতে ৮৭৫ জনকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, সুপারিশকৃত প্রার্থীদের ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক বিবেচিত হলে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।

২০৪১ সালের উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ ৪০ বছর পর এবারই প্রথম এসআই ও সার্জেন্ট পদে নিয়োগবিধিতে পরিবর্তন আনা হয়েছে। বিশ্বায়নের এ যুগে তথ্য-প্রযুক্তির মৌলিক জ্ঞান চর্চার পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট তদন্তকালে অধিকতর সক্ষম ও কম্পিউটার প্রশিক্ষিত ক্যাডেট এসআই পদে সেরাদের সেরা প্রার্থী নিয়োগ করা সম্ভব হয়েছে, যার সুফল দেশ ও দেশের জনগণ ভোগ করবেন বলে মনে করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বাংলাদেশ পুলিশের এসআই পদের নিয়োগ শর্ত ও পরীক্ষা পদ্ধতি আধুনিকীকরণসহ যুগোপযোগীকরণের লক্ষ্যে পুলিশ রেগুলেশনস্, ১৯৪৩ এর প্রবিধান-৭৪১ এ উল্লিখিত নিয়োগ পদ্ধতিসহ প্রযোজ্য শর্তাদি সংশোধন করে এস.আর.ও নং-২৭১-আইন ২০২১ মূলে গত ১০ আগস্ট ২০২১ তারিখে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর প্রেক্ষিতে গত ৮ অক্টোবর ২০২১ তারিখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এসআই পদে নিয়োগ ২০২১ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থী অনলাইন রেজিস্ট্রেশন করলে তাদের মধ্যে উচ্চতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে ৪৮ হাজার ২৮ জন প্রার্থী উত্তীর্ণ হন।

৮-১৯ ডিসেম্বর ২০২১ তারিখে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা Physical Endurance Test (PET)-৮টি রেঞ্জ কর্তৃক নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হয় এবং উক্ত পরীক্ষায় উত্তীর্ণ ১৪ হাজার ৯৭৮ জন প্রার্থীদের ৩টি বিষয়ের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা গত ৮-১০ জানুয়ারি ২০২২ তারিখে ৮টি রেঞ্জে অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে গত ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় এবং ৩ হাজার ৪৩৬ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা ৫-৮ এবং ১৩-১৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অনুষ্ঠিত হয়। যার মাধ্যমে সর্বমোট ২ হাজার ৫৫০ জন প্রার্থী উত্তীর্ণ হন, যাদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষ ৯ মে থেকে ৯ জুন তারিখ পর্যন্ত সম্পন্ন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com