মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

শিক্ষককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা ছাত্র জিতু গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
শিক্ষককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা ছাত্র জিতু গ্রেফতার

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র আশরাফুল আহসান জিতুকে গ্রেফতার করেছে র‍্যাব। এর আগে মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে অভিযুক্ত স্কুলছাত্রের বাবা মো. উজ্জ্বল হাজীর গ্রেফতার করা হয়।

বুধবার (২৯ জুন) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর থেকে আশরাফুল আহসান জিতুকে গ্রেফতার করে র‌্যাব।

গত শনিবার দুপুরে হাজী ইউনুস আলী কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলার সময় পেছন থেকে শিক্ষক উৎপল কুমারকে কাঠের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে দশম শ্রেণির ছাত্র আশরাফুল আহসান জিতু। পরে ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একদিন পর রোববার (২৬ জুন) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় রোববারেই নিহতের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় জিতুর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ঘটনার চারদিন পর মঙ্গলবার রাতে প্রধান আসামির বাবাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে পুলিশ।

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্রের বাবা মো. উজ্জ্বল হাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

বুধবার তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই এমদাদুল হক। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com