মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

৩ ঘণ্টাতেই শেষ ট্রেনের টিকিট, যাত্রীদের ক্ষোভ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে
৩ ঘণ্টাতেই শেষ ট্রেনের টিকিট, যাত্রীদের ক্ষোভ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ শুক্রবার সকাল ৮টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়। এদিন দেয়া হয়েছে ৫ই জুলাইয়ের টিকিট। যাত্রীরা অভিযোগ করেন, টিকিট বিক্রির প্রথম দিনেই তিন ঘণ্টার মধ্যে প্রায় সব টিকিট শেষ হয়ে যায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট না মেলায় ক্ষোভ প্রকাশ করেন টিকিট প্রত্যাশীরা।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকিট পেতে বৃহস্পতিবার রাত থেকেই কাউন্টারে দাঁড়িয়েছেন টিকিট প্রত্যাশীরা। ঢাকায় ছয় স্টেশন এবং গাজীপুরের জয়দেবপুর স্টেশনে পাওয়া যাচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। এর মধ্যে ঢাকার কমলাপুর রেলস্টেশনে উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট মিলছে। আর রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে কমলাপুর শহরতলী প্ল্যাটফর্ম থেকে।

ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। তেজগাঁও রেলস্টেশনে পাওয়া যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর ও দেওয়ানগঞ্জগামী ট্রেনের টিকিট।

এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে মিলছে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট। ফুলবাড়িয়া রেলস্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।

১লা জুলাই দেয়া হয়েছে ৫ই জুলাইয়ের টিকিট।

২রা জুলাই মিলবে ৬ই জুলাইয়ের টিকিট। ৩রা জুলাই দেওয়া হবে ৭ই জুলাইয়ের টিকিট। ৪ঠা জুলাই পাওয়া যাবে ৮ই জুলাইয়ের টিকিট এবং ৫ই জুলাই দেয়া হবে ৯ই জুলাইয়ের টিকিট। এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ই জুলাই থেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com