মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

পদ্মা সেতুতে মা-ভাইয়ের সঙ্গে পুতুলের সেলফি, মুহূর্তেই ভাইরাল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে
পদ্মা সেতুতে মা-ভাইয়ের সঙ্গে পুতুলের সেলফি, মুহূর্তেই ভাইরাল

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে আজ প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন।

টুঙ্গিপাড়া যাওয়ার পথে স্বপ্নের পদ্মা সেতুতে বঙ্গবন্ধুর নাতনি সায়মা ওয়াজেদ পুতুল মুঠোফোনের ক্যামেরায় মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভাই জয়ের সঙ্গে সেলফি তোলেন। সেলফি তোলার এই ছবি সজীব ওয়াজেদ জয় তাঁর ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করার সাথে সাথে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

অনেকেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘ছেলে ও মেয়েকে সাথে নিয়ে পদ্মা সেতুতে বিজয়ের হাসি হাসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ আবার কেউ কেউ ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘ ক্যাপশন দেওয়ার প্রয়োজন নেই। জয়বাংলা!’

প্রধানমন্ত্রী গত ২৫ জুন উদ্বোধনের পর আজ প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃকনিবাস পরিদর্শন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রার্থনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদকে সঙ্গে নিয়ে সেখানে ফাতেহা পাঠ করেন ও জাতির পিতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে যোগ দেন।

শেখ হাসিনা ও তাঁদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়।

এর আগে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর, তিনি স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে পরিবারের বেশিরভাগ সদস্যসহ নৃশংসভাবে খুন হন।

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী এর আগে তিন ঘণ্টারও বেশি সময়ে সড়ক পথে সকাল ১১টা ৪০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান। টুঙ্গিপাড়া যাওয়ার পথে শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে জাজিরা পয়েন্টের সার্ভিস এলাকায় কিছুক্ষণ বিশ্রাম নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com