মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

‘বিয়ে-শাদীর অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে
‘বিয়ে-শাদীর অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে’

দেশের চলমান লোডশেডিং মোকাবিলায় প্রত্যেককেই বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভা কক্ষে (দ্বিতীয় তলা) সারাদেশে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, দেশে এখন করোনা আবার বাড়ছে, সেই কারণে আমরা যদি অফিসের কর্ম ঘণ্টা কমিয়ে আনি, মাঝে মধ্যে যদি (ওয়ার্কিং ফ্রম হোম) বাসা থেকে অফিস করতে পারি, তাহলে আমাদের অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে এবং আমরা টিকে থাকতে পারবো।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বিয়ে-শাদীর অনুষ্ঠানও যেন সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করা হয়। রাতে যেসব অনুষ্ঠান হয়, সেগুলো যেন ৭টার মধ্যে শেষ হয়, এক্ষেত্রে সামান্য কিছু সময় দেরি হতে পারে।

তৌফিক-ই-এলাহী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট শুধু বাংলাদেশে নয়, উন্নত দেশগুলোতেও একই অবস্থা বিরাজ করছে। জাপানের আয় আমাদের চেয়ে ২০ শতাংশ বেশি। সেখানেও লোডশেডিং হচ্ছে, সেখানেও বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছে। ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ সারা পৃথিবীর উন্নত দেশগুলোতেও লোডশেডিং হচ্ছে। তারাও বিদ্যুৎ সাশ্রয়ের দিকে মনোযোগী হচ্ছে। তাদের তুলনায় আমরা অনেক ভালো আছি। তবে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই।

তিনি আরও বলেন, চলমান এ পরিস্থিতি একটি যুদ্ধের মতো, সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব। এজন্য প্রধানমন্ত্রী সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হতে বলেছেন।

সভায় জ্বালানির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অংশগ্রহণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com