মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

বেগমগঞ্জে ছাত্রলীগ কর্মীকে গলা কেটে হত্যা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে
বেগমগঞ্জে ছাত্রলীগ কর্মীকে গলা কেটে হত্যা

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য মো. হাসিবুল বাশারকে (২৫) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।  

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের সুবাহান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শক্রতার জের ধরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কোটরা মহব্বতপুর গ্রামের হাসান ও মাদকবিক্রেতা মাসুম তাদের অস্ত্রধারী দলবল নিয়ে সুবাহান মার্কেট এলাকায় হাসিবুলের ওপর হামলা চালান। হাসান ও মাসুম বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছেন। তারা এসময় ছুরি দিয়ে হাসিবুলের মাথা ও গলায় আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন হাসিবুলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে একজনকে আটক করেছে। বাকিদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com