মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

৯৯৯ কল, গরু ব্যাপারীর ১৫ লাখ টাকা উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
৯৯৯ কল, গরু ব্যাপারীর ১৫ লাখ টাকা উদ্ধার

জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে দাগনভূঁঞা থানা পুলিশ অভিযান চালিয়ে মো. জাকির হোসেন (৩০) নামে এক ছিনতাইকারীকে নগদ ১৫ লক্ষ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে। জাকির হোসেন দাগনভূঁঞা পৌরসভার ২নং ওয়ার্ডের আজিজ ফাজিলপুর গ্রামের ছেরাজুল হকের ছেলে।

ব্যবসায়ী নিজাম উদ্দিন (৩৯) ও তার মহাজনের ছেলে তাইফুল ইসলাম পাটোয়ারীসহ মহিষ বিক্রির নগদ ১৫ লাখ টাকা নিয়ে সিএনজি চালিত অটোরিকশা যোগে নোয়াখালী চৌমুহনী যাওয়ার  পথিমধ্যে সকাল সাড়ে ৯টার সময় দাগনভূঁঞা আলাইয়ারপুর সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ রোডের মাথায় পৌঁছলে ছিনতাইকারী গতিরোধ  করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

পরে জরুরি সেবা ৯৯৯ কল পেয়ে দাগনভূঁঞায় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছে থাকা মহিষ ব্যবসায়ীর ছিনতাই হওয়া ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পরে আসামীর বিরুদ্ধে দাগনভূঁঞা থানায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।
দাগনভূঁঞা থানার ওসি মো. হাসান ইমাম ছিনতাইকারী গ্রেফতার ও ১৫ লাখ টাকা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com