মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

দায়িত্বভার গ্রহণ করলেন নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে
দায়িত্বভার গ্রহণ করলেন নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার

বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হিসেবে আজ (১২ জুলাই) দায়িত্বভার গ্রহণ করেছেন আব্দুর রউফ তালুকদার। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

গত ১১ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আবদুর রউফ তালুকদারকে গভর্নর হিসেবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। সেই হিসেবে মঙ্গলবার থেকে আগামী চার বছরের জন্য গভর্নরের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

মঙ্গলবার সকাল ১০টার দিকে নতুন কর্মস্থলে পৌঁছান আব্দুর রউফ তালুকদার। এ সময় ডেপুটি গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

গত ৩ জুলাই সদ্য বিদায়ী গভর্নর ফজলে কবির অবসরে যান। আজ আব্দুর রউফ তালুকদারের যোগদানের মধ্য দিয়ে গভর্নরের শূন্য পদটি পূর্ণ হল।

আবদুর রউফ তালুকদারের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ করেছেন। এ ছাড়া যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে উন্নয়ন ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

বিসিএস ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা আবদুর রউফ তালুকদার সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন সচিবালয় ক্যাডারের কর্মকর্তা হিসেবে। এ ক্যাডার বিলুপ্ত হয়ে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত গেছে প্রায় ২০ বছর আগে। কর্মজীবনে তিনি শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের উপনিবন্ধক, মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব, খাদ্য মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ে সহকারী সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com