মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

হোসেনপুরে পঞ্চায়েতের মাধ্যমে কোরবানির মাংস বন্টন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে পঞ্চায়েতের মাধ্যমে কোরবানির মাংস বন্টন

কিশোরগঞ্জের হোসেনপুরে পূর্ব পুরুষদের রীতি অনুযায়ী পঞ্চায়েতের মাধ্যমে ঈদুল আযহার দিনে কোরবানির মাংস দুস্থ ও অসহায়দের মধ্যে বন্টন করা হয়েছে। হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ধূলজুরী এলাকায় পঞ্চায়েতের মাধ্যমে কোরবানির পশুর মাংস বন্টনের দৃশ্য দেখা গেছে।

জানা যায়, পশ্চিম ধুলজুরী এলাকার শতাধিক মানুষ বহুদিন থেকে কোরবানি ঈদ উপলক্ষে নিদিষ্ট স্থানে একত্রে গরু ও ছাগল কোরবানি দিয়ে থাকেন। দিনভর ১০জন শ্রমিক কোরবানীর মালিকদের কাছ থেকে গরু ও ছাগলের মাংস উত্তোলন, প্যাকেজ ও বন্টনের কাজে নিয়োজিত ছিলেন। এসব কোরবানির মাংস কোডের মাধ্যমে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে বন্টন করা হয়।
পঞ্চায়েতের আয়োজক কমিটির সদস্য মো. রহমত আলী জানান, প্রতিবছরের ন্যায় এবারও ঈদের দিন ৩০০ পরিবারের মধ্যে মাংস বন্টন করা হয়েছে।
আয়োজক কমিটির অন্যতম সদস্য শামসুল ইসলাম জানান, পঞ্চায়েতের মাধ্যমে আমরা সমাজ ব্যবস্থাকে ধরে রেখেছি।
অসহায় বিধবা নারী জহুরা খাতুন বলেন, সারা বছর মাংস কেনার সামর্থ্য নেই। ঈদে পঞ্চায়েতের ২ কেজি গোস্ত পেয়ে আমার খুবই আনন্দ লাগছে। মাংস গ্রহণকারী সুফিয়া খাতুন জানান, বাড়িতে বসেই পঞ্চায়েতের গোস্ত পেয়েছি।
হোসেনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক জানান, পঞ্চায়েতের মাংস বিতরণ গরীব ও অসহায়দের মুখে হাসি ফুটেছে। এ দ্বারা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com