মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিএসটিআইয়ের দায়ের করা মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের চতুর্থ আদালতের বিচারক কাজি শরীফুল ইসলাম এ আদেশ দিয়েছেন। বিএসটিআইয়ের পিপি অ্যাডভোকেট আশরাফ খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিটি গ্রুপের ভোজ্যতেলে সরকারের নির্ধারিত মাত্রার ভিটামিন ‘এ’ না পাওয়ায় ২০১৯ সালের ২০ অক্টোবর আদালতে মামলা দায়ের করে বিএসটিআই। ওই মামলায় আজ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি আরও বলেন, ২০১৯ সালে অভিযান চালিয়ে সিটি গ্রুপের তীর ব্র্যান্ডের কিছু সয়াবিন তেল জব্দ করেছিল বিএসটিআই। সেগুলো পরীক্ষা করা দেখা যায়, সরকার নির্ধারিত মাত্রার চেয়ে তীর ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ -এর মাত্রা কম।

এছাড়া, তারা বিএসটিআই থেকেও টিএম লাইসেন্স নেয়নি। এসব অভিযোগে আদালতে মামলাটি দায়ের করা হয়। অ্যাডভোকেট আশরাফ খন্দকার আরও বলেন, সাধারণত ভোজ্যতেলে ভিটামিন এ-এর প্যারামিটার থাকার কথা ১৫ পিপিএম। কিন্তু সিটি গ্রুপের তীর সয়াবিন তেলে প্যারামিটার পাওয়া গিয়েছিল ৩ দশমিক ১৬ পিপিএম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com