মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

প্রাইভেটকার-পিকআপভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
প্রাইভেটকার-পিকআপভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

বগুড়ার কাহালু উপজেলায় প্রাইভেটকার ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন।

শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কালিয়ারপুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে কালিয়ারপুকুর নামক স্থানে রোকেয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীতমুখী দ্রুতগামী পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেন। পরে প্রাইভেটকারের সামনের অংশ কেটে চালক সুমনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে আব্দুর রহমান নামের আরও একজন মারা যান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে গেছেন। পিকআপটি আটক করা হয়েছে। নিহতদের স্বজনদের সংবাদ পাঠানো হয়েছে। তারা পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com