মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

ঢাকা বিভাগে আশ্রয়ণের ঘর পাবে ৪০৮৩ পরিবার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে
ঢাকা বিভাগে আশ্রয়ণের ঘর পাবে ৪০৮৩ পরিবার

ঢাকা বিভাগের ১৩ জেলার ৪ হাজার ৮৩ ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ঘর উপহার দেওয়া হবে।  

বৃহস্পতিবার ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন পরিবারকে এ গৃহ হস্তান্তরের কার্যক্রমের উদ্বোধন করবেন। বুধবার (২০ জুলাই) ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে খলিলুর রহমান বলেন, ঢাকা বিভাগের ১৩ জেলায় ৪ হাজার ৮৩ ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর হস্তান্তর করা হবে। এর আগে ঢাকা বিভাগে মোট ২০ হাজার ৫৯৫ পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর দেওয়া হয়।  

বিভাগীয় কমিশনার আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলার গরীব মানুষের মুখে হাসি ফোটানোর।

জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার চরগোড়াগাছা গ্রাম পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের জন্য প্রথম গৃহ নির্মাণের নির্দেশ দেন। আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী ৩য় পর্যায়ের ২য় ধাপে জাতির পিতার এই স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ২২৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে খলিলুর রহমান বলেন, এ মহৎ উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে এ বিভাগের তালিকাভুক্ত অবশিষ্ট ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহ নির্মাণ করে উপহার হিসেবে দেওয়া হবে। যার ফলে ঢাকা বিভাগের একটি পরিবারও গৃহহীন থাকবে না।

এ সময় ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. হেলাল মাহমুদ শরীফ ও ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com