মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

গোপালগঞ্জসহ দক্ষিণের ৮ জেলায় লোডশেডিং নেই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জসহ দক্ষিণের ৮ জেলায় লোডশেডিং নেই

গোপালগঞ্জসহ দক্ষিণের ৮ জেলা লোডশেডিং-মুক্ত রয়েছে। লোডশেডিংয়ের আওতামুক্ত এই ৮টি জেলা হলো—গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি ও বরগুনা।

বুধবার বিকেলে ওজোপাডিকোর উপ-সহকারী প্রকৌশলী (সেন্ট্রাল রুম) শুভ্র সরকার বাংলানিউজকে বলেন, গোপালগঞ্জসহ ৮ জেলায় লোডশেডিং হবে না বলে তালিকায় আমরা নাম দেইনি।

একটি বিশেষ সূত্রে জানা গেছে, এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের সবচেয়ে বড় ও সর্বাধুনিক প্রযুক্তির পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র থেকে লোডশেডিং-মুক্ত ৮টি জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এ কারণে এ জেলাগুলোতে বিদ্যুতের ঘাটতি নেই।

ওজোপাডিকো সূত্রে জানা গেছে, ওজোপাডিকো দক্ষিণাঞ্চলের ২১টি জেলা শহর ও ২০টি উপজেলায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে।

২১টি জেলা শহর হলো—খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর।

ওজোপাডিকো’র বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনা করা ২০টি উপজেলা হলো—ফুলতলা, মোংলা, কালিগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা, আলমডাঙ্গা, ভেড়ামারা ও কুমারখালী। এছাড়া পাংশা, গোয়ালন্দ, মধুখালী, সদরপুর ও ভাঙ্গা। বরিশাল বিভাগের ভান্ডারিয়া, বোরহানউদ্দিন, নলসিটি, কাঁঠালিয়া, চরফ্যাশন ও মনপুরা উপজেলা।

এই ২১ জেলায় তাদের গ্রাহক রয়েছে প্রায় ১৪ লাখ ২৮ হাজার। এর মধ্যে খুলনায় গ্রাহক আছে প্রায় ২ লাখ ৪৫ হাজার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com