মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

বাংলাদেশে ৬ গুণ বেড়েছে মাছের উৎপাদন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে
বাংলাদেশে ৬ গুণ বেড়েছে মাছের উৎপাদন

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তারা জানান, বাংলাদেশে মাছের উৎপাদন বেড়েছে ৬ গুণ। মৎস্য উৎপাদনে সয়ংসম্পুর্ণতা অর্জন বর্তমান সরকারের একটি যুগান্তকারী সাফল্য।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে জয়পুরহাট সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আজ সকালে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় জেলার মৎস্য উৎপাদন ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন- জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দিন।

মৎস্য সপ্তাহের এবারের শ্লোগান হচ্ছে ” নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। সভায় জানানো হয়, সরকারের কার্যকরী পদক্ষেপের কারনে ২০২০-২১ অর্থ বছরে ৪৩ লাখ ৮১ হাজার টন মাছ উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ৪৬ লাখ ২১ টন। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ লাখ ৪০ হাজার টন বেশি।

বিগত এক দশকে মৎস্য উৎপাদনে চীন ও ভারতের পরের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিগত ৭ বছরে মৎস্য খাতে গড়ে ৬ লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং উপার্জন বেড়েছে ৩০ শতাংশ। ৬০ ভাগ প্রাণিজ আমিষের চাহিদা পূরনসহ বৈদেশিক মুদ্রা অর্জনে এদেশের মৎস্য খাত বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপক কুমার হালদারসহ জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা মৎস্য বিভাগ সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com