মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

টেকনাফের ইউএনওকে ওএসডি করার নির্দেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে
টেকনাফের ইউএনওকে ওএসডি করার নির্দেশ

সাংবাদিককে গালিগালাজের ঘটনায় কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করার নির্দেশ দেওয়া হয়েছে।  

সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

টেকনাফের ইউএনও যে ভাষায় একজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন, তা অগ্রহণযোগ্য- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশে ৪৯২টি উপজেলা। পাঁচশ’ জন লোকের (ইউএনও) মধ্যে সবাই ভালো হবে সেটা আপনি আশা করেন কীভাবে। তাকে আমরা ওএসডি করার নির্দেশ দিয়েছি। এরপর আদালত তার বিরুদ্ধে কী নির্দেশনা দেয় সেই অনুযায়ী অ্যাকশন নেওয়ার জন্য ইতোমধ্যে বলে দিয়েছি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি গতকাল বিভাগীয় কমিশনারদের সম্মেলনে শক্তভাবে বলেছি, কমিশনরারা যে জেলায় যাবে সব অফিসারদের নিয়ে বসবে, তাদের আচার-আচরণ, চাল-চলন… এটা তো সাংবাদিকদের বিষয় নয়। এই ভাষায় তো আপনি কারো সঙ্গে কথা বলতে পারেন না। আপনি যত ম্যানেজমেন্টে থাকবেন, যত উপরের দিকে থাকবেন তত মাথা নত রেখে কথাবার্তা বলতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com