মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

রনিকে রেলওয়ের অংশীজন কমিটিতে রাখা হবে: রেলসচিব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে
রনিকে রেলওয়ের অংশীজন কমিটিতে রাখা হবে: রেলসচিব

রেলওয়ের অনিয়ম-দুর্নীতি বন্ধে আন্দোলনে নেমে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনিকে রেলের অংশীজন কমিটিতে রাখা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর।

তিনি বলেন, ‘রনিকে রেলের অংশীজন কমিটিতে রাখা হবে। যাতে তিনি তার পরামর্শ ফোরামে বলতে পারেন। ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় লোকবল নিয়োগ হয়ে যাবে। সহজের যে কর্মকর্তার সঙ্গে রনির অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাকেও প্রত্যাহার করা হয়েছে।’

সোমবার (২৫ জুলাই) রেলভবনে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মহিউদ্দিন রনি। ওই বৈঠকে রেলসচিব এসব কথা বলেন। রনির দাবির সঙ্গে রেলওয়েও একমত জানিয়ে রেলসচিব বলেন, ‘রেলের টিকিট সিস্টেম আরও উন্নত করা হচ্ছে। রনির দাবির সঙ্গে রেলওয়েও একমত। সিস্টেম উন্নত করার নির্দেশ দিয়ে সহজকে চিঠি দেওয়া হয়েছে। ই-টিকিটিং সিস্টেম উন্নত করার কাজ চলছে।’

এদিকে, বৈঠকে রনির ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বস্ত করেছেন। এতে আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছেন মহিউদ্দিন রনি।

সোমবার রাতে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে টানা চার ঘণ্টা বৈঠক করেন রনি। সেখান থেকে বেরিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তিনি।

বৈঠক শেষে মহিউদ্দিন রনি বলেন, ‘বৈঠকে রেলের যাবতীয় অনিয়ম, অব্যবস্থাপনা উত্থাপন করেছি। তারা আমার দাবিগুলো বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন। আমার আন্দোলনের সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য আপাতত আন্দোলন স্থগিত ঘোষণা করছি।’

রেলওয়ের অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনাসহ ৬ দফা দাবিতে গত ৬ জুলাই থেকে কমলাপুর স্টেশনে কর্মসূচি করছিলেন রনি। টানা ১৯ দিন আন্দোলনের পর রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সুযোগ পান তিনি। বৈঠকে রেল কর্মকর্তারা তাকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন।

মহিউদ্দিন রনির ৬ দফা দাবির মধ্যে ছিল- টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহজডটকমের যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা, টিকিট কালোবাজারি রোধ, অনলাইন ও অফলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ নিশ্চিত করা।

এছাড়া যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, ট্রেনের টিকিট পরীক্ষক ও তত্ত্বাবধায়কসহ অন্যান্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটর, ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার দাবিও জানিয়ে আসছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com