মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার প্রণয় ভার্মা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার প্রণয় ভার্মা

বর্তমানে ভিয়েতনামে কর্মরত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার নিযুক্ত হয়েছেন।

গতকাল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) এক বিবৃতিতে জানায়, ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস)-এর ১৯৯৪ ব্যাচের কর্মকর্তা ভার্মা বাংলাদেশে ভারতের বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন।

ভার্মা এর আগে এমইএ-তে পূর্ব এশিয়া ডিভিশনের মহাপরিচালক (ডিজি) এবং ডিপার্টমেন্ট অব এটমিক এনার্জি ডিপার্টমেন্টে এক্সটারনাল রিলেশনশিপ-এর ডিজি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে ভারতের বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতের নতুন হাইকমিশনার হতে চলেছেন। যুক্তরাজ্যে বর্তমান ভারতীয় হাইকমিশনার গায়ত্রী ইসার কুমার ৩০ জুন চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

বর্তমানে এমইএ-তে অতিরিক্ত সচিব সন্দীপ আর্যকে ভিয়েতনামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগ করেছে। তিনি ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) এর ১৯৯৪ ব্যাচের কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com