মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

বিনামূল্যে ১১ কোটি টাকার সার-বীজ পাচ্ছেন কৃষকরা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে
বিনামূল্যে ১১ কোটি টাকার সার-বীজ পাচ্ছেন কৃষকরা

১৭টি জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্য প্রায় ১১ কোটি টাকার বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। সাম্প্রতিক বন্যার ক্ষতি পোষাতে এ উদ্যোগ নিয়েছে সরকার। এতে উপকৃত হবেন ১ লাখ ৮৫ হাজার কৃষক।

এসব তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রথম ধাপে ৯৪ হাজার কৃষককে ৫ কোটি ৮৮ লাখ টাকার আমন বীজ ও সার দেয়া হয়েছে। দ্বিতীয় ধাপে বেশি ক্ষতিগ্রস্ত চার জেলা—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৭০০ কৃষককে প্রায় সাড়ে ৩ লাখ টাকার নাবী জাতের (বিলম্বে চাষ করা যায়) আমন ধান বীজ ও সার সহায়তা দেয়া হয়েছে।

অন্যদিকে তৃতীয় ধাপে ৯০ হাজার কৃষককে প্রায় ৫ কোটি টাকার পুনর্বাসন সহায়তা বাস্তবায়নের কাজ চলছে। এর মধ্যে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উচ্চফলনশীল আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়ার কাজ চলমান আছে।

সূ্ত্র জানায়, ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আগাম শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ সহায়তা দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

সাম্প্রতিক বন্যায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোসহ দেশের ১৭ জেলার সড়ক কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com