মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

৩৯৮ কোটি ৪৮ লাখ ডলারের পণ্য রপ্তানি জুলাইয়ে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
৩৯৮ কোটি ৪৮ লাখ ডলারের পণ্য রপ্তানি জুলাইয়ে

বাংলাদেশ থেকে চলতি গত মাসে (জুলাই) ৩৯৮ কোটি ৪৮ লাখ ২০ হাজার ডলারের পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়েছে।

মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) মাসিক পরিসংখ্যান প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিগত অর্থবছরের প্রথম মাসের (জুলাই) তুলনায় চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাইয়ে রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৭২ শতাংশ। এ প্রবৃদ্ধিতে বরাবরের মতোই অবদান বেশি রেখেছে তৈরি পোশাক পণ্য।

জুলাই মাসে পোশাক পণ্যের রপ্তানি হয়েছে ৩৩৬ কোটি ৬৯ লাখ ১০ হাজার ডলারের।এ হিসেবে মোট রপ্তানির ৮৪ দশমিক ৪৯ শতাংশ পোশাক পণ্য। এ পণ্যটির রপ্তানি গত অর্থবছরের জুলাই মাসের তুলনায় ১৬ দশমিক ৬১ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে ওভেন পোশাক রপ্তানি বেড়েছে ২৩ দশমিক ১১ শতাংশ এবং নিওয়্যার ১১ দশমিক ৮০ শতাংশ।

রপ্তানিমূখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার এই সময়ে অর্জিত রপ্তানি প্রবৃদ্ধি আমাদের শিল্পের স্থিতিস্থাপকতা দেখাচ্ছে। তবে এ খাতের শিল্পোদ্যোক্তারা উন্নত বিশ্বের অর্থনৈতিক মন্দার বিষয়ে সতর্ক আছে বলে তিনি উল্লেখ করেন।

গত ২০২১-২২ অর্থবছরে প্রথমবারের মতো ৫০ বিলিয়ন ডলারের মাইলফলক পেরিয়ে ৫২ বিলিয়ন ডলারের পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করেছে বাংলাদেশ। সমাপ্ত অর্থবছরের শেষ মাস জুনে রফতানি প্রবৃদ্ধি ছিল ৩৭ দশমিক ১৯ শতাংশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com