মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

তাজিয়া মিছিল ঘিরে নাশকতার কোনো তথ্য নেই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
তাজিয়া মিছিল ঘিরে নাশকতার কোনো তথ্য নেই

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, পবিত্র আশুরায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নাশকতার কোনো তথ্য নেই। তাজিয়া মিছিল অতিক্রম করবে সেসব রাস্তা সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে বেষ্টিত থাকবে।

বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নেয়া নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপির কমিশনার বলেন, তাজিয়া মিছিলের অনুষ্ঠানিকতা মূলত ৭ আগস্ট থেকে শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে। তবে কিছু কিছু জায়গায় ৬ আগস্ট থেকে শুরু হয়ে যাবে আনুষ্ঠানিকতা। এই অনুষ্ঠানটি চার দিনব্যাপী। যেসব জায়গা থেকে তাজিয়া মিছিল শুরু হবে সেইসব জায়গায় আগে থেকে বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা থাকবে। এছাড়া যেসব রাস্তা দিয়ে তাজিয়া মিছিল অতিক্রম করবে সেসব রাস্তা সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে বেষ্টিত থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, তাজিয়া মিছিলের এক দুই দিন আগে থেকে সংশ্লিষ্ট এলাকার আশেপাশের হোটেলগুলোতে রেড ও ব্লক রেড পরিচালনা করা হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজিয়া মিছিলকে নিয়ে কোনো ধরনের হিংসাত্মক বা অপপ্রচার বক্তব্য প্রচার করা হচ্ছে কিনা সে বিষয়ে আমাদের নজরদারি থাকবে। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তাজিয়া মিছিলে নিরাপত্তা নিশ্চিত করণে আমরা গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো ধরনের তথ্য পেলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব।

এসময় তিনি আরও বলেন, প্রতিবছর তাজিয়া মিছিলে লক্ষাধিক মানুষ অংশ নেন। তাজিয়া মিছিলের কারণে রাস্তায় কিছুটা যানজট সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আমি নগরবাসীকে অনুরোধ জানাবো তারা যেন বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এছাড়া যানজট নিয়ন্ত্রণে আমাদের পক্ষে থেকে যা করনীয় তা আমরা করব। আমরা আশা করি অনেক সুন্দর ও শান্তিপূর্ণভাবে আমরা এই ধর্মীয় উৎসব সম্পন্ন করতে পারব।

তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার তথ্য রয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, ২০১৫ সালে কিছু জঙ্গি তৎপরতার কারণে তাজিয়া মিছিলে একটি ঘটনা ঘটেছিল। তবে আপাতত তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নাশকতার কোনো তথ্য আমাদের কাছে নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com