মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

সড়ক দুর্ঘটনায় জুলাইয়ে সর্বোচ্চ ৭৩৯ মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় জুলাইয়ে সর্বোচ্চ ৭৩৯ মৃত্যু

এ বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ৪ হাজার ১৬৬ জন নিহত হয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে জুলাই মাসে।

বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের দেয়া তথ্যমতে, গত মাসে ৭৩৯ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

শনিবার সংগঠনের এক প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে দেশে ৬৩২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২ হাজার ৪২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০৯টি শিশু ও ১০৫ জন নারী রয়েছেন। গত মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫১ জন নিহত হয়েছেন। শিক্ষার্থী নিহত হয়েছেন ১০৪ জন। এর মধ্যে শুধু রাজধানীতে জুলাই মাসে ৪১টি দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। এ ছাড়া নৌ দুর্ঘটনায় ১৮ জন, রেলপথ দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন গত মাসে।

সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে বলে জানানো হয়।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জুলাই মাসে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়া প্রসঙ্গে বলেন, মাসের শুরুতে ঈদ ছিল। ঈদের সময় সড়ক দুর্ঘটনাও বেড়ে যায়। এ ছাড়া মোটরসাইকেল চলাচল সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি। সড়ক আইন বা নজরদারি বলতে এখন আর কিছু দেখা যায় না। পাশাপাশি মানুষের মধ্যে অস্থিরতাও বেড়েছে।

সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সরকার পবিত্র ঈদুল আজহার সময়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করে। এক জেলার নিবন্ধনকৃত মোটরসাইকেল আরেক জেলায় চলাচল করতে পারবে না বলে নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে জরুরি ক্ষেত্রে পাস নিয়ে চলাচলের অনুমতি ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com