মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

আইসক্রিমে ক্ষতিকর রঙ: কারখানা সিলগালা, দুই লাখ টাকা জরিমানা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে
আইসক্রিমে ক্ষতিকর রঙ: কারখানা সিলগালা, দুই লাখ টাকা জরিমানা

কুমিল্লার চৌদ্দগ্রামে ক্ষতিকর রঙ ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ব্র্যান্ডের নামে পণ্য তৈরির অভিযোগে একটি কারখানা সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার মিয়ারবাজার এলাকায় এ অভিযান চালান অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি জানান, ওই এলাকায় মেসার্স নিউ কোয়ালিটি আইসবার নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ক্ষতিকর রঙ মিশিয়ে দেশের নামিদামি ব্র্যান্ডের নামে আইসক্রিম বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালানো হয়। এ সময় রঙ মিশ্রিত বিভিন্ন ব্রান্ডের ১০ হাজার নকল আইসক্রিম, ৩০ হাজার মোড়ক, ২৬ কৌটা অনুমোদনহীন রঙ ও ২০ কেজি চকলেট পাউডার জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়। অভিযানে কারখানার মালিক মো. মানিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com