ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় পর্ণ ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে কাওসার মিয়া (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
কেরাণীগঞ্জের আগানগর এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি সিপিইউ, কার্ড রিডার, ১টি মনিটর, মাউস, কী-বোর্ড ও মেমোরি কাড জব্দ করা হয়েছে।
র্যাব-১০ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তি পর্ণ ভিডিও সংরক্ষণ ও বিক্রি চক্রের সদস্য। তিনি বেশ কিছদিন ধরে কম্পিউটার ব্যবসার আড়ালে কম্পিউটারে মাধ্যমে পর্ণ ভিডিও সংরক্ষণ ও বিক্রি করছিলেন। গ্রেপ্তার কাওসারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।