মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইসমাইল হোসেন ও আল আমিন নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে যশোর শহরের ঢাকা রোড রোজা ফার্নিচারের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত ইসমাইল হোসেন যশোর শহরের বারান্দী মোল্লপাড়ার ইব্রাহিম হোসেন ঝড়োর ছেলে এবং আল আমিন শহরের সিটি কলেজপাড়া বউ বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে। নিহতদের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

প্রতাক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকাল চারটার দিকে নিউমার্কেট থেকে মোটরসাইকেলে মোল্লপাড়ার দিকে যাচ্ছিলেন ইসমাইল ও আল আমিন। ঢাকা রোড ব্রিজের পাশে রোজা ফার্নিচারের সামনে পৌঁছালে একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন দুই বন্ধু। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শুভাশিস রায় জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ইসমাইল হোসেন ও আল আমিনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ মনিরুজ্জামান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com