মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

১৩৯৬ কোটি টাকা পাচারের ‘মূল হোতা’ শহীদুল গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে
১৩৯৬ কোটি টাকা পাচারের ‘মূল হোতা’ শহীদুল গ্রেফতার

রোববার (১৪ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৩ আগস্ট ২৯টি মানি লন্ডারিং মামলার এজাহারভুক্ত আসামি মো. শহীদুল আলমকে বিদেশ (ইতালি) যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পল্টন মডেল থানা পুলিশের সহযোগিতায় আটক করে ইমিগ্রেশন পুলিশ।

আসামি অন্যদের সঙ্গে যোগসাজশে ভুয়া নাম, ঠিকানা ও দলিলাদির মাধ্যমে ট্রেড লাইসেন্স, আয়কর সনদ (টিআইএন), ভ্যাট রেজিস্ট্রেশন (বিআইএন), আমদানি রেজিস্ট্রেশন সনদ (আইআরসি), ব্যাংক হিসাব ও এলসি খুলে মেশিনারি ঘোষণায় উচ্চ শুল্কের মদ, সিগারেট, এলইডি টিভি, গুঁড়া দুধ, ফটোকপি মেশিন ইত্যাদি পণ্য অবৈধভাবে আমদানির মাধ্যমে বিপুল পরিমাণ শুল্ককর ফাঁকি দিয়েছেন এবং বিপুল অঙ্কের অর্থ পাচার করেছেন।

আসামি মো. শহীদুল আলম ও তার অন্য সহযোগী মেসার্স অ্যাগ্রোবিডি অ্যান্ড জেপি, হেনান আনহুই অ্যাগ্রো এলসি, হেব্রা ব্রাঙ্কো এবং চায়না বিডিএল নামের ৪টি অস্তিত্বহীন প্রতিষ্ঠান খুলে ওই প্রতিষ্ঠানের নামে মিথ্যা ঘোষণায় ক্যাপিটাল মেশিনারি আমদানির ঘোষণা দিয়ে বিপুল পরিমাণ মদ, সিগারেট, এলইডি টিভি, গুঁড়া দুধ, ফটোকপি মেশিন আমদানি করে শুল্ক ফাঁকি দিয়ে মোট ১ হাজার ৩৯৬ কোটি ১৪ লাখ টাকা মানি লন্ডারিং করেছেন।

আসামিকে পল্টন মডেল থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com