মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

কমলগঞ্জে শোক দিবসে যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে
কমলগঞ্জে শোক দিবসে যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও শোক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫আগস্ট) কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এম.পি। 
উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ৮নং মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও ৬নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বখতিয়ার খাঁন প্রমুখ।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শায়েখ আহমেদ ও আব্দুল মালিক বাবুলের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম, আনোয়ার পারভেজ আলাল,দেবাশিষ চক্রবর্তী শিপন, জহির আলম নান্নু,পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল পাল, সাধারণ সম্পাদক মসুদ খাঁন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাবেক সাধারণ সম্পাদক সাকের আলী সজিব প্রমুখ।

এর আগে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহমেদের নেতৃত্বে হাজারো যুবলীগ নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক শোক র‍্যালী বের করা হয়।শোক র‍্যালীটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com